হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ,আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ
টেকনাফে অভিযান চালিয়ে ৪২হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে ব্যবহৃত এক্স নোহা মাইক্রোটি জব্দ করা হয়।

বুধবার (১৯নভেম্বর) সকালে উপজেলার হোয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ কামাল উদ্দিন (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আরও পড়ুন

ডিসেম্বর-জানুয়ারিতে দেশে ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, তীব্র হতে পারে ৩টি

তিনি বলেন, বুধবার (১৯নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক হোয়াইকং কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০লাখ টাকা মূল্যের ৪২হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন,জব্দকৃত গাড়ি,ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

টেকনাফ
Card Image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ,আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ,আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফে অভিযান চালিয়ে ৪২হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে ব্যবহৃত এক্স নোহা মাইক্রোটি জব্দ করা হয়। বুধবার (১৯নভেম্বর) সকালে উপজেলার হোয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ কামাল উদ্দিন (৪৮)। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন, বুধবার (১৯নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক হোয়াইকং কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০লাখ টাকা মূল্যের ৪২হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন,জব্দকৃত গাড়ি,ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×