হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে আগামীকাল রেলভবন ঘেরাও করবেন টিএলআররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) টানা তিন মাস বেতন পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আগামীকাল (২১ অক্টোবর) সকালে রেলভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিনি বলেন, রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক বর্তমানে গেটকিপার, সোর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। বেতন না পাওয়ায় অনেকে একবেলা খেয়ে দুইবেলা উপোস থাকছেন। পরিবারের সদস্যদের নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের।

এর আগে, গত ১ আগস্ট ও ৫ অক্টোবর দুই দফায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। তবে আশ্বাস সত্ত্বেও এখনো বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকদের দাবি, বিভাগীয় কর্মকর্তারা ‘বাজেট অনুমোদন হয়নি’ এমন অজুহাত দেখিয়ে বেতন প্রদানে বিলম্ব করছেন, যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বকেয়া বেতন পরিশোধের দাবিতে আগামীকাল রেলভবন ঘেরাও করবেন টিএলআররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বকেয়া বেতন পরিশোধের দাবিতে আগামীকাল রেলভবন ঘেরাও করবেন টিএলআররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) টানা তিন মাস বেতন পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আগামীকাল (২১ অক্টোবর) সকালে রেলভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন।তিনি বলেন, রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক বর্তমানে গেটকিপার, সোর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।তিনি আরও বলেন, বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। বেতন না পাওয়ায় অনেকে একবেলা খেয়ে দুইবেলা উপোস থাকছেন। পরিবারের সদস্যদের নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের।এর আগে, গত ১ আগস্ট ও ৫ অক্টোবর দুই দফায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। তবে আশ্বাস সত্ত্বেও এখনো বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকদের দাবি, বিভাগীয় কর্মকর্তারা ‘বাজেট অনুমোদন হয়নি’ এমন অজুহাত দেখিয়ে বেতন প্রদানে বিলম্ব করছেন, যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×