হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধারে প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন


বগুড়া, ১৯ মার্চ – ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করা এবং যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আলমদীঘিতে পৌঁছালে এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

নিজের পূর্বতন নির্বাচনী এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধারে প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধারে প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ১৯ মার্চ – ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করা এবং যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আলমদীঘিতে পৌঁছালে এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিজের পূর্বতন নির্বাচনী এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন।এস এম/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×