নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
এর আগে ভোর সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ৯ পদাতিক ডিভিশন-এর জিওসি, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক।
সাননিউজ/এমআর




মন্তব্য করুন