হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন


ঢাকা, ১৭ অক্টোবর – দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় থাকলেও আগামী ২৪ অক্টোবরের দিকে সেখানে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শুরুতে দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এরমধ্যে আজ (শুক্রবার) ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (১৮ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১৯ অক্টোবর) খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর সোমবার (২০ অক্টোবর) থেকে সারাদেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ অক্টোবর – দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় থাকলেও আগামী ২৪ অক্টোবরের দিকে সেখানে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শুরুতে দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এরমধ্যে আজ (শুক্রবার) ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।শনিবার (১৮ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।রোববার (১৯ অক্টোবর) খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর সোমবার (২০ অক্টোবর) থেকে সারাদেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×