হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে টেকনাফ সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করে তারা।

ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের আবুল কালাম ও সৈয়দ আলমের মালিকানাধীন বলে জেলেরা জানিয়েছেন। আটক জেলেদের ট্রলার দুটি রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকা দিয়ে নিয়ে যায় আরাকান আর্মি।

মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রক, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দুটি ট্রলারসহ ১৪ জন জেলে আটকের তথ্যটি নিশ্চিত করে ছবিসহ প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটটিতে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশি দুটি ফিশিং ট্রলার মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরায় আরাকান (রাখাইন স্টেট) কর্তৃপক্ষ তাদের আটক করেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, ‘মঙ্গলবার সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মি সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে বলে জেনেছি।

এখনো আমাদের ঘাটের ট্রলারগুলোর বেশিরভাগ ফিরেনি, তাই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে আরাকান আর্মি দুটি ট্রলার আটক করেছে এ তথ্য সঠিক।

কায়ুখখালী ঘাটের আরেক ট্রলার মালিক মো. রফিক বলেন, আরাকান আর্মি এর আগেও বাংলাদেশি ট্রলারসহ জেলেদের আটক করেছে। এখনো অনেক জেলে তাদের হেফাজতে রয়েছে।

নতুন করে আবারও আমাদের ট্রলারগুলোতে হানা দিচ্ছে আরাকান আর্মি। এতে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, একাধিক মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
Print Image
বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে টেকনাফ সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করে তারা। ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের আবুল কালাম ও সৈয়দ আলমের মালিকানাধীন বলে জেলেরা জানিয়েছেন। আটক জেলেদের ট্রলার দুটি রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকা দিয়ে নিয়ে যায় আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রক, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দুটি ট্রলারসহ ১৪ জন জেলে আটকের তথ্যটি নিশ্চিত করে ছবিসহ প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটটিতে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশি দুটি ফিশিং ট্রলার মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরায় আরাকান (রাখাইন স্টেট) কর্তৃপক্ষ তাদের আটক করেছে। টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, ‘মঙ্গলবার সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মি সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে বলে জেনেছি। এখনো আমাদের ঘাটের ট্রলারগুলোর বেশিরভাগ ফিরেনি, তাই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে আরাকান আর্মি দুটি ট্রলার আটক করেছে এ তথ্য সঠিক। কায়ুখখালী ঘাটের আরেক ট্রলার মালিক মো. রফিক বলেন, আরাকান আর্মি এর আগেও বাংলাদেশি ট্রলারসহ জেলেদের আটক করেছে। এখনো অনেক জেলে তাদের হেফাজতে রয়েছে। নতুন করে আবারও আমাদের ট্রলারগুলোতে হানা দিচ্ছে আরাকান আর্মি। এতে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, একাধিক মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×