হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাড়ছে মাদক পাচার,সেন্টমার্টিন থেকে ১১লক্ষাধিক ইয়াবা উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন

টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সাথে কোস্ট গার্ডের গােলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ১১ লক্ষ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও ১ বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

সন্ধ্যায় টেকনাফ কোস্টগার্ড বিজবসি স্টেশানে লেঃ কমান্ডার এম নাঈম উল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,মঙ্গলবার (১৮ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ তাঁরই নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কিছুক্ষণ পর একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বােটটিকে থামার জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ড এর বােটকে লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছােড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বােট হতে ইয়াবা পাচারকারীদল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ৰােটটি তল্লাশী করে ১১ লক্ষ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও ১টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিন গান জব্দ করে।
তিনি আরো জানান,জব্দকৃত অস্ত্র, গােলা ও ম্যাগাজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাড়ছে মাদক পাচার,সেন্টমার্টিন থেকে ১১লক্ষাধিক ইয়াবা উদ্ধার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাড়ছে মাদক পাচার,সেন্টমার্টিন থেকে ১১লক্ষাধিক ইয়াবা উদ্ধার!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সাথে কোস্ট গার্ডের গােলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ১১ লক্ষ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও ১ বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। সন্ধ্যায় টেকনাফ কোস্টগার্ড বিজবসি স্টেশানে লেঃ কমান্ডার এম নাঈম উল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,মঙ্গলবার (১৮ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ তাঁরই নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কিছুক্ষণ পর একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বােটটিকে থামার জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ড এর বােটকে লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছােড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বােট হতে ইয়াবা পাচারকারীদল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ৰােটটি তল্লাশী করে ১১ লক্ষ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও ১টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিন গান জব্দ করে। তিনি আরো জানান,জব্দকৃত অস্ত্র, গােলা ও ম্যাগাজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×