হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বছরের শুরুতেই বই পেলো উখিয়ার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

শিক্ষা নিয়ে গড়বো শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উখিয়ায় উদযাপিত হয়েছে বই উৎসব ২০২৪। এমন এক সময়ে আমাদের শিক্ষা জীবনে বই পেতাম বছরের অর্ধেক সময়ে আর এখন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাচ্ছে। এটি বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে সফলতার যুগান্তকারী একটি অর্জন এবং মাইল ফলক হয়ে থাকবে, প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

সোমবার (১ জানুয়ারী) উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত নতুন বছরের শুরুতে বই উৎসব ২৪।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মো: রাসেল, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপারভাইজার এম বদরুল আলম,উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর অশোক আচার্য্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, এসএমসির সভাপতি ঠিকাদার ফরিদুল আলম।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশিদ।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেছেন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমাদের আনন্দ লাগছে। বইগুলোর যত্ন সহকারে সংরক্ষণ-পূর্বক বাড়িতে পাঠদান দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অতিথিরা প্রাথমিক দেড় লাখেরও বেশি ও মাধ্যমিক পর্যায়ে পাঁচ লাখেরও অধিক বই বিতরণ কার্যক্রমের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

প্রথম শ্রেণীর শিক্ষার্থী আয়ুষমান দে গোপাল নতুন বই পেয়ে মহা খুশিতে বলেন বাড়িতে গিয়ে নতুন নতুন ছড়া পড়ব ও ছবি আঁকব।

শিশুরা বই পাওয়ায় অভিভাবকদেরও বেশ উৎফুল্ল দেখা যায়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বছরের শুরুতেই বই পেলো উখিয়ার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বছরের শুরুতেই বই পেলো উখিয়ার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
Print Image
সাঈদ মুহাম্মদ আনোয়ার:: শিক্ষা নিয়ে গড়বো শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উখিয়ায় উদযাপিত হয়েছে বই উৎসব ২০২৪। এমন এক সময়ে আমাদের শিক্ষা জীবনে বই পেতাম বছরের অর্ধেক সময়ে আর এখন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাচ্ছে। এটি বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে সফলতার যুগান্তকারী একটি অর্জন এবং মাইল ফলক হয়ে থাকবে, প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। সোমবার (১ জানুয়ারী) উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত নতুন বছরের শুরুতে বই উৎসব ২৪। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মো: রাসেল, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপারভাইজার এম বদরুল আলম,উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর অশোক আচার্য্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, এসএমসির সভাপতি ঠিকাদার ফরিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশিদ। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেছেন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমাদের আনন্দ লাগছে। বইগুলোর যত্ন সহকারে সংরক্ষণ-পূর্বক বাড়িতে পাঠদান দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অতিথিরা প্রাথমিক দেড় লাখেরও বেশি ও মাধ্যমিক পর্যায়ে পাঁচ লাখেরও অধিক বই বিতরণ কার্যক্রমের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। প্রথম শ্রেণীর শিক্ষার্থী আয়ুষমান দে গোপাল নতুন বই পেয়ে মহা খুশিতে বলেন বাড়িতে গিয়ে নতুন নতুন ছড়া পড়ব ও ছবি আঁকব। শিশুরা বই পাওয়ায় অভিভাবকদেরও বেশ উৎফুল্ল দেখা যায়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×