হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন


দিনাজপুর, ১০ আগস্ট – দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দেড় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কয়লা উত্তোলন। শনিবার (৯ আগস্ট) সকালে খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এ উত্তোলন শুরু হয়।

গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। খনি কর্তৃপক্ষ জানায়, নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন ফের শুরু হয়েছে। এখান থেকে ৩ দশমিক ৯৪ লাখ টন কয়লা তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

খনি কর্তৃপক্ষের হিসাবে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৩০৫ নম্বর ফেজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা তোলা হয়েছে। নতুন ফেজ থেকে প্রথম সপ্তাহে দৈনিক দেড় হাজার থেকে ২ হাজার টন এবং পরে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা তোলার পরিকল্পনা আছে।

উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা করছে খনি কর্তৃপক্ষ।

মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, ১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণ এবং পুরোনো ফেজ থেকে যন্ত্রপাতি স্যালভেজ ও মেইনটেন্যান্স শেষে উৎপাদন চালু করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দিনাজপুর, ১০ আগস্ট – দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দেড় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কয়লা উত্তোলন। শনিবার (৯ আগস্ট) সকালে খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এ উত্তোলন শুরু হয়।গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। খনি কর্তৃপক্ষ জানায়, নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন ফের শুরু হয়েছে। এখান থেকে ৩ দশমিক ৯৪ লাখ টন কয়লা তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।খনি কর্তৃপক্ষের হিসাবে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৩০৫ নম্বর ফেজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা তোলা হয়েছে। নতুন ফেজ থেকে প্রথম সপ্তাহে দৈনিক দেড় হাজার থেকে ২ হাজার টন এবং পরে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা তোলার পরিকল্পনা আছে।উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা করছে খনি কর্তৃপক্ষ।মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, ১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণ এবং পুরোনো ফেজ থেকে যন্ত্রপাতি স্যালভেজ ও মেইনটেন্যান্স শেষে উৎপাদন চালু করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×