হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বড় ভাইকে বিমানে তুলে দিতে গিয়ে প্রাণ হারান ছোট ভাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


কিশোরগঞ্জ, ২৪ অক্টোবর – সোমবার রাত ৯টায় সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ফ্লাইট। বড় ভাই সাদ্দামকে বিমানে তুলে দিতে এগারসিন্দুর গোধুলী ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন ছোট ভাই আফজাল হোসেন (২৪)। দুর্ঘটনায় প্রাণ হারান আফজাল। গুরুতর আহত হয়েছেন বড় ভাই সাদ্দাম।

সোমবার বিকেলে ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। দুর্ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত হয় অর্ধশতাধিক।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিহত আফজাল হোসেন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া আফজাল হোসেন ভৈরব আগানগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় এলাকাবাসী সৌরভ অপু জানান, আফজালরা চার ভাই। বড় ভাই সাদ্দাম ও তার আরেক ছোট ভাই আরিফ সৌদিতে থাকেন। সাদ্দাম কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে সোমবার এগারসিন্দুর ট্রেনে সৌদির উদ্দেশ্যে বিমানবন্দর যাচ্ছিলেন। রাত ৯ টায় তার ফ্লাইট ছিল। বড় ভাইকে বিদায় দিতে গিয়েছিলেন আফজাল। কিন্তু ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

তিনি আরও জানান, আফজালের বাবা কৃষক আবদুল মান্নান ও তার প্রবাসী ভাইদের স্বপ্ন ছিল পড়াশোনা শেষে সে সরকারি চাকরি করবে। তার পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রবাসী ভাইয়েরা নিয়মিত টাকা-পয়সা দিতেন।

এখন এমন একটা অবস্থায় আফজাল যাকে বিদায় দিতে গিয়েছিল, সেও মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। বড় ভাইয়েরও বিদেশ যাওয়া হলো না, আর ছোট ভাইটাও চলে গেল পরপারে। এ অবস্থায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৪ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বড় ভাইকে বিমানে তুলে দিতে গিয়ে প্রাণ হারান ছোট ভাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বড় ভাইকে বিমানে তুলে দিতে গিয়ে প্রাণ হারান ছোট ভাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ২৪ অক্টোবর – সোমবার রাত ৯টায় সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ফ্লাইট। বড় ভাই সাদ্দামকে বিমানে তুলে দিতে এগারসিন্দুর গোধুলী ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন ছোট ভাই আফজাল হোসেন (২৪)। দুর্ঘটনায় প্রাণ হারান আফজাল। গুরুতর আহত হয়েছেন বড় ভাই সাদ্দাম। সোমবার বিকেলে ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। দুর্ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত হয় অর্ধশতাধিক। নিহত আফজাল হোসেন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া আফজাল হোসেন ভৈরব আগানগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।স্থানীয় এলাকাবাসী সৌরভ অপু জানান, আফজালরা চার ভাই। বড় ভাই সাদ্দাম ও তার আরেক ছোট ভাই আরিফ সৌদিতে থাকেন। সাদ্দাম কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে সোমবার এগারসিন্দুর ট্রেনে সৌদির উদ্দেশ্যে বিমানবন্দর যাচ্ছিলেন। রাত ৯ টায় তার ফ্লাইট ছিল। বড় ভাইকে বিদায় দিতে গিয়েছিলেন আফজাল। কিন্তু ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তিনি আরও জানান, আফজালের বাবা কৃষক আবদুল মান্নান ও তার প্রবাসী ভাইদের স্বপ্ন ছিল পড়াশোনা শেষে সে সরকারি চাকরি করবে। তার পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রবাসী ভাইয়েরা নিয়মিত টাকা-পয়সা দিতেন। এখন এমন একটা অবস্থায় আফজাল যাকে বিদায় দিতে গিয়েছিল, সেও মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। বড় ভাইয়েরও বিদেশ যাওয়া হলো না, আর ছোট ভাইটাও চলে গেল পরপারে। এ অবস্থায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: বিডি-প্রতিদিনআইএ/ ২৪ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×