চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার একাডেমিক ভবন-২ এর নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হেফজখানা মিলনায়তনে এ উপলক্ষে সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থেকে নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার ও বদরখালী এমএস ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা আবুল বশর প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার সকল সুপার, শিক্ষক, বদরখালী ইউনিয়ন পরিষদের মেম্বার, বদরখালী সমিতির পরিচালক, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সমাজকর্মী এবং শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। ##
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও




মন্তব্য করুন