হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন্ধ মিল দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন




ঢাকা, ১৩ এপ্রিল – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

সোমবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

সাক্ষাতকালে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন খাতকে আরও বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিলগুলো দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব মিল পুনরায় চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মো. শরীফুল আলম আরও উল্লেখ করেন, ইতোমধ্যে যারা মিল লিজ নিয়েছেন তাদের অনেক অব্যবহৃত জমি পড়ে রয়েছে। এসব জমিতে অধিক হারে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এর ফলে দেশের উৎপাদন খাত শক্তিশালী হবে যা সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানান। বন্ধ মিলগুলো চালুর জন্য দরপত্র প্রক্রিয়ার বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বন্ধ মিল দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন্ধ মিল দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ এপ্রিল – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।সোমবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতকালে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন খাতকে আরও বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিলগুলো দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব মিল পুনরায় চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।মো. শরীফুল আলম আরও উল্লেখ করেন, ইতোমধ্যে যারা মিল লিজ নিয়েছেন তাদের অনেক অব্যবহৃত জমি পড়ে রয়েছে। এসব জমিতে অধিক হারে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এর ফলে দেশের উৎপাদন খাত শক্তিশালী হবে যা সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।এসময় প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানান। বন্ধ মিলগুলো চালুর জন্য দরপত্র প্রক্রিয়ার বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×