হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন্যার্তদের সেবায় মৈত্রী’০২ এর কার্যক্রম প্রশংসনীয়-রামুতে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক শহীদুল ইসলাম

রামু প্রতিনিধি ::

রামু প্রতিনিধি ::

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন- চলতি বন্যায় রামুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দূঃসময়ে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মৈত্রী’০২।

এ সংগঠনটি ২০১২ সালের ভয়াভহ বন্যাসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে এভাবে মানুষের পাশে ছিলো। সামাজিক কর্মকান্ডেও এ সংগঠন অবদান রাখছে। দেশ ও জনকল্যাণে নিজস্ব অর্থ ও স্বেচ্ছাশ্রমে একটি সামাজিক সংগঠনের এ ধরনের বহুমুখি কর্মকান্ড দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়টি তুলে ধরে মৈত্রী’০২ কে সরকারিভাবে স্বীকৃতি বা সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হবে।

কক্সবাজারের রামুতে বৃহৎ সামাজিক সংগঠন মৈত্রী’০২ এর উদ্যোগে বন্যার্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য কক্সবাজারের রামু উপজেলার বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মৈত্রী-০২, রামু।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সংগঠনটির উদ্যোগে বুধবার (১৫ জুলাই) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল, কাউয়ারখোপ, ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়া এলাকায় মৈত্রী’০২ এর উদ্যোগে বন্যার্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহীন নেওয়াজ।

মৈত্রী’০২ এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আবদুল আউয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছালামত উল্লাহ, মৈত্রী’০২ এর সাবেক সভাপতি ব্যবসায়ি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রিদুয়ান মো. ফজলে রাব্বী ও মোহাম্মদ আব্দুল্লাহসহ মৈত্রী’০২ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহীন নেওয়াজ বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি এমন মানবিক কার্যক্রম বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন- অতীতের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মৈত্রী’০২।

এরই অংশ হিসেবে বুধবার উপজেলার ৫টি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা দেয়া হয়েছে।

এরমধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম মুড়িসহ ঔষধ সামগ্রী দেয়া হয়েছে।

ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে মৈত্রী-০২, রামু।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বন্যার্তদের সেবায় মৈত্রী’০২ এর কার্যক্রম প্রশংসনীয়-রামুতে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক শহীদুল ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন্যার্তদের সেবায় মৈত্রী’০২ এর কার্যক্রম প্রশংসনীয়-রামুতে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক শহীদুল ইসলাম

প্রতিবেদক: রামু প্রতিনিধি :: | প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন- চলতি বন্যায় রামুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দূঃসময়ে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মৈত্রী’০২। এ সংগঠনটি ২০১২ সালের ভয়াভহ বন্যাসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে এভাবে মানুষের পাশে ছিলো। সামাজিক কর্মকান্ডেও এ সংগঠন অবদান রাখছে। দেশ ও জনকল্যাণে নিজস্ব অর্থ ও স্বেচ্ছাশ্রমে একটি সামাজিক সংগঠনের এ ধরনের বহুমুখি কর্মকান্ড দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়টি তুলে ধরে মৈত্রী’০২ কে সরকারিভাবে স্বীকৃতি বা সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হবে। কক্সবাজারের রামুতে বৃহৎ সামাজিক সংগঠন মৈত্রী’০২ এর উদ্যোগে বন্যার্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য কক্সবাজারের রামু উপজেলার বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মৈত্রী-০২, রামু। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৫ জুলাই) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল, কাউয়ারখোপ, ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়া এলাকায় মৈত্রী’০২ এর উদ্যোগে বন্যার্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহীন নেওয়াজ। মৈত্রী’০২ এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আবদুল আউয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছালামত উল্লাহ, মৈত্রী’০২ এর সাবেক সভাপতি ব্যবসায়ি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রিদুয়ান মো. ফজলে রাব্বী ও মোহাম্মদ আব্দুল্লাহসহ মৈত্রী’০২ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহীন নেওয়াজ বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি এমন মানবিক কার্যক্রম বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন- অতীতের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মৈত্রী’০২। এরই অংশ হিসেবে বুধবার উপজেলার ৫টি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা দেয়া হয়েছে। এরমধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম মুড়িসহ ঔষধ সামগ্রী দেয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে মৈত্রী-০২, রামু।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×