হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বরগুনায় মিছিল শেষে ফেরার পথে বাস চাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন


বরগুনা, ০৬ আগস্ট – গণঅভ্যুত্থানের বর্ষপূতির মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা বাসচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাওলানা মো. রেজাউল করিম (৪৫)। তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক। আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন তিনি।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল ৫টায় আমতলী পৌরসভায় এক সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ছান্দা পরিবহনের বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়লে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এসময় তার সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক নামে আরেকজন আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ চালকসহ বাসটিকে আটক করলে রাত নয়টার দিকে সড়ক অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম নিহত হয়েছেন। বাস এবং আটককৃতদের বিচারের আওতায় আনতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বরগুনায় মিছিল শেষে ফেরার পথে বাস চাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বরগুনায় মিছিল শেষে ফেরার পথে বাস চাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বরগুনা, ০৬ আগস্ট – গণঅভ্যুত্থানের বর্ষপূতির মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা বাসচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মাওলানা মো. রেজাউল করিম (৪৫)। তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক। আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন তিনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল ৫টায় আমতলী পৌরসভায় এক সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ছান্দা পরিবহনের বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়লে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।এসময় তার সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক নামে আরেকজন আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ চালকসহ বাসটিকে আটক করলে রাত নয়টার দিকে সড়ক অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম নিহত হয়েছেন। বাস এবং আটককৃতদের বিচারের আওতায় আনতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×