খুলনা, ২১ আগস্ট – নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনাকে (২৯) গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল থেকে গ্রেফতারের পর সিনাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছায় পুলিশ।
কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২
পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ জান্নাত সিনা খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। খুলনা সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে খুলনায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে। বুধবার (২০ আগস্ট) অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ আগস্ট ২০২৫




মন্তব্য করুন