হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বলিউডে পা রাখা অত সহজ নয়, শেহনাজ়কে কাজ পেতে কী মাসুল গুনতে হয়?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৬ অক্টোবর – সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এর পর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। পরে যা হয়ার ইঙ্গিত ছিল তাই হলো—সোজা সলমন খানের ছবিতে সুযোগ! ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় শেহনাজের। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।

এদিকে মাত্র কয়েক বছরের মধ্যে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্থানের পথটা সোজা ছিল না শেহনাজের। এর জন্য অনেকে মাশুল গুনতে হয়েছে এ অভিনেত্রীকে।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

২০১৯ সালে ‘বিগ বস’-এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ শেহনাজের। সেখানে তাদের গভীর বন্ধুত্ব থেকে প্রেম। যদিও প্রেমের জল্পনায় কখনও সিলমোহর দেননি তারা। ২০২১ সালে সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটা বদলে গেছেন শেহনাজ। ব্যক্তিগত জীবন নয়, বরং নিজেকে ডুবিয়ে রেখেছেন কাজের মধ্যে। কাজই যেন এক নম্বর প্রাধান্য তার জীবনে।

যখন ‘বিগ বস্ ১৩’-এ অংশগ্রহণ করেন সেই সময়ের শেহনাজ ও এখনকার এই তন্বীর মধ্যে অনেক ফারাক। তবে যেটা সবার চোখে পড়ার মতো, তা হলো মাত্র কয়েক বছরেই ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছেন তিনি। তবে রোগা হওয়ার পর যেন অনুরাগীদের চক্ষুশূল হতে হলো তাকে। মূলত বলিউডে কাজ পেতে গিয়েই রাতারাতি নিজের মেদ ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী। এখন আর পুরনো শেহনাজ হতে চান না বলেই জানান।

তবে কেন পুরনো চেহারায় ফিরতে চান না? তার কথায়, ‘‘বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ওজন কমাতেই হবে। না হলে পোশাকশিল্পীদের নামী-দামি পোশাকে নিজেকে ফিট করানো সম্ভব হবে না।”

তিনি বলেন, ‘‘আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, যদি সাধারণ একটা মেয়ে হতাম, তা হলে কখনওই ওজন কমাতাম না। আমারও তেমনই মেয়ে পছন্দ, যার শরীরে মেদ রয়েছে। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।’’

আইএ/ ০৬ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বলিউডে পা রাখা অত সহজ নয়, শেহনাজ়কে কাজ পেতে কী মাসুল গুনতে হয়?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বলিউডে পা রাখা অত সহজ নয়, শেহনাজ়কে কাজ পেতে কী মাসুল গুনতে হয়?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৬ অক্টোবর – সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে উত্থান পঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এর পর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। পরে যা হয়ার ইঙ্গিত ছিল তাই হলো—সোজা সলমন খানের ছবিতে সুযোগ! ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় শেহনাজের। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এদিকে মাত্র কয়েক বছরের মধ্যে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্থানের পথটা সোজা ছিল না শেহনাজের। এর জন্য অনেকে মাশুল গুনতে হয়েছে এ অভিনেত্রীকে। ২০১৯ সালে ‘বিগ বস’-এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ শেহনাজের। সেখানে তাদের গভীর বন্ধুত্ব থেকে প্রেম। যদিও প্রেমের জল্পনায় কখনও সিলমোহর দেননি তারা। ২০২১ সালে সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটা বদলে গেছেন শেহনাজ। ব্যক্তিগত জীবন নয়, বরং নিজেকে ডুবিয়ে রেখেছেন কাজের মধ্যে। কাজই যেন এক নম্বর প্রাধান্য তার জীবনে। যখন ‘বিগ বস্ ১৩’-এ অংশগ্রহণ করেন সেই সময়ের শেহনাজ ও এখনকার এই তন্বীর মধ্যে অনেক ফারাক। তবে যেটা সবার চোখে পড়ার মতো, তা হলো মাত্র কয়েক বছরেই ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছেন তিনি। তবে রোগা হওয়ার পর যেন অনুরাগীদের চক্ষুশূল হতে হলো তাকে। মূলত বলিউডে কাজ পেতে গিয়েই রাতারাতি নিজের মেদ ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী। এখন আর পুরনো শেহনাজ হতে চান না বলেই জানান। তবে কেন পুরনো চেহারায় ফিরতে চান না? তার কথায়, ‘‘বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ওজন কমাতেই হবে। না হলে পোশাকশিল্পীদের নামী-দামি পোশাকে নিজেকে ফিট করানো সম্ভব হবে না।” তিনি বলেন, ‘‘আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, যদি সাধারণ একটা মেয়ে হতাম, তা হলে কখনওই ওজন কমাতাম না। আমারও তেমনই মেয়ে পছন্দ, যার শরীরে মেদ রয়েছে। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।’’ আইএ/ ০৬ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×