হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বসরা উপকূলে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, নিহত ১ ভারতীয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন


বাগদাদ, ১২ মার্চ – ইরাকের বসরা উপকূলের কাছে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় ট্যাংকারটিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার বসরার কাছাকাছি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিহত ক্রু সদস্যের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’ নামের ওই ট্যাংকারে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এর আগে একই দিনে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী অপর একটি কার্গো জাহাজে হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিখোঁজ নাবিকদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। জাহাজটি ভারতের গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল। পরবর্তীতে হরমুজ প্রণালি দিয়ে দুটি ট্যাংকার জাহাজকে নিরাপদ চলাচলের পথ করে দেয় ইরান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এস জয়শঙ্কর। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে প্রতিদিন চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ এই পথ ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে থাকে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বসরা উপকূলে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, নিহত ১ ভারতীয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বসরা উপকূলে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা, নিহত ১ ভারতীয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বাগদাদ, ১২ মার্চ – ইরাকের বসরা উপকূলের কাছে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় ট্যাংকারটিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার বসরার কাছাকাছি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিহত ক্রু সদস্যের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’ নামের ওই ট্যাংকারে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এর আগে একই দিনে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী অপর একটি কার্গো জাহাজে হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিখোঁজ নাবিকদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। জাহাজটি ভারতের গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল। পরবর্তীতে হরমুজ প্রণালি দিয়ে দুটি ট্যাংকার জাহাজকে নিরাপদ চলাচলের পথ করে দেয় ইরান।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এস জয়শঙ্কর। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে প্রতিদিন চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ এই পথ ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে থাকে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×