হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন ভিসা প্যাকেজ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


রিয়াদ, ১১ জুলাই – বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন এক সমন্বিত প্যাকেজ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ছাড়াও মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর পর্যটকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

নতুন এই কর্মসূচির মাধ্যমে পর্যটকরা একটি মাত্র বুকিংয়ের মাধ্যমে তাদের পুরো সফরের পরিকল্পনা সম্পন্ন করতে পারবেন। এই প্যাকেজের মধ্যে ফিরতি ফ্লাইটের টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করা কিংবা দূতাবাসে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না। প্যাকেজটি ক্রয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটকের ইমেইলে ইলেকট্রনিক ভিসা ও ভ্রমণ বীমাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমতি পেয়েছে। এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একবার ব্যবহারের সুযোগ থাকবে। ভিসার মাধ্যমে পর্যটকরা সৌদি আরবে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

প্রাপ্তবয়স্কদের জন্য দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য চার হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার রিয়াল খরচ করতে হবে। যদিও এই প্যাকেজে মক্কা বা মদিনায় ওমরাহ পালনের নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হয়নি, তবে ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে অবাধে যাতায়াত করতে পারবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন ভিসা প্যাকেজ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন ভিসা প্যাকেজ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১১ জুলাই – বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন এক সমন্বিত প্যাকেজ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ছাড়াও মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর পর্যটকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।নতুন এই কর্মসূচির মাধ্যমে পর্যটকরা একটি মাত্র বুকিংয়ের মাধ্যমে তাদের পুরো সফরের পরিকল্পনা সম্পন্ন করতে পারবেন। এই প্যাকেজের মধ্যে ফিরতি ফ্লাইটের টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করা কিংবা দূতাবাসে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না। প্যাকেজটি ক্রয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটকের ইমেইলে ইলেকট্রনিক ভিসা ও ভ্রমণ বীমাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমতি পেয়েছে। এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একবার ব্যবহারের সুযোগ থাকবে। ভিসার মাধ্যমে পর্যটকরা সৌদি আরবে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।প্রাপ্তবয়স্কদের জন্য দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য চার হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার রিয়াল খরচ করতে হবে। যদিও এই প্যাকেজে মক্কা বা মদিনায় ওমরাহ পালনের নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হয়নি, তবে ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে অবাধে যাতায়াত করতে পারবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×