হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

এ নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

শশী থারুর বলেন, “সংঘর্ষের কারণে, (দূতাবাসের কর্মকর্তারা) দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার। কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।”

“আমি আশা করি এখন বা পরে স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপায়ী সাহেব বলেছিলেন, ‘আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। অর্থাৎ ভূখণ্ড তার ভূখণ্ডে থেকে যাবে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে।”

ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, “সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করার দরকার তা করার জন্য অনুরোধ করবে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তারা।এ নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন।শশী থারুর বলেন, “সংঘর্ষের কারণে, (দূতাবাসের কর্মকর্তারা) দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার। কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।”“আমি আশা করি এখন বা পরে স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপায়ী সাহেব বলেছিলেন, ‘আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। অর্থাৎ ভূখণ্ড তার ভূখণ্ডে থেকে যাবে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে।”ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, “সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠান্ডা করার জন্য যা করার দরকার তা করার জন্য অনুরোধ করবে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×