হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহী পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – বাংলাদেশের কাছে চীন-পাকিস্তানের যৌথভাবে নির্মিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী। দুই দেশের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে এ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

অস্ত্র রপ্তানি সম্প্রসারণ এবং বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে। পাকিস্তান আশা করছে, গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে জেএফ-১৭ থান্ডারের আন্তর্জাতিক বাজার আরও বিস্তৃত করা যাবে। ওই সংঘাত ছিল পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বাংলাদেশকে ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে পাকিস্তান। পাশাপাশি এসব বিমানের জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

উষ্ণ হচ্ছে ঢাকা–ইসলামাবাদ সম্পর্ক

১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে সামরিক কর্মকর্তাদের পর্যায়েও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অস্ত্র রপ্তানিতে জোর দিচ্ছে পাকিস্তান

জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বর্তমানে পাকিস্তানের সামরিক শিল্পের অন্যতম প্রধান ভিত্তি। এই বিমান আজারবাইজানের সঙ্গে চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় ৪০০ কোটি ডলারের অস্ত্র চুক্তির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহী পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহী পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – বাংলাদেশের কাছে চীন-পাকিস্তানের যৌথভাবে নির্মিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী। দুই দেশের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে এ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।অস্ত্র রপ্তানি সম্প্রসারণ এবং বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে। পাকিস্তান আশা করছে, গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে জেএফ-১৭ থান্ডারের আন্তর্জাতিক বাজার আরও বিস্তৃত করা যাবে। ওই সংঘাত ছিল পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বাংলাদেশকে ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে পাকিস্তান। পাশাপাশি এসব বিমানের জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।উষ্ণ হচ্ছে ঢাকা–ইসলামাবাদ সম্পর্ক১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে সামরিক কর্মকর্তাদের পর্যায়েও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অস্ত্র রপ্তানিতে জোর দিচ্ছে পাকিস্তানজেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বর্তমানে পাকিস্তানের সামরিক শিল্পের অন্যতম প্রধান ভিত্তি। এই বিমান আজারবাইজানের সঙ্গে চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় ৪০০ কোটি ডলারের অস্ত্র চুক্তির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×