হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেই বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, যত দিন বাংলাদেশের টেলিভিশন ভারতে প্রচার করতে পারবে না, তত দিন ভারতের টেলিভিশনও বাংলাদেশে পুরোপুরি বন্ধ রাখা উচিত।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ভেঙে দিচ্ছে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রসঙ্গত, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হয়েছে—এমন দাবি তুলে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও দল পরিচালনাকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সব মিলিয়ে মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই ইস্যু এখন ক্রীড়াঙ্গনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেই বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, যত দিন বাংলাদেশের টেলিভিশন ভারতে প্রচার করতে পারবে না, তত দিন ভারতের টেলিভিশনও বাংলাদেশে পুরোপুরি বন্ধ রাখা উচিত।একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ভেঙে দিচ্ছে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।প্রসঙ্গত, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হয়েছে—এমন দাবি তুলে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও দল পরিচালনাকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়।সব মিলিয়ে মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই ইস্যু এখন ক্রীড়াঙ্গনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে।এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×