হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন


ঢাকা, ১৪ অক্টোবর – বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি অনেকটা কমে গেছে। আগামী কয়েক দিন দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে দেশের মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এটি সমুদ্র থেকে স্থলভাগে আর্দ্র বায়ু বয়ে আনে, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তবে মৌসুমি বায়ু বিদায়ের পর প্রবাহিত হয় উত্তর-পূর্ব দিকের বায়ু, যা আসে ভারতের হিমালয় অঞ্চল থেকে। এই বায়ু শুষ্ক ও ঠান্ডা, তাই ধীরে ধীরে দেশের আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে এবং তাপমাত্রা কমতে শুরু করে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, মৌসুমি বায়ু বিদায় নিলে দেশে বৃষ্টি একদম কমে যায়। গত ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিসের ৫২টি স্টেশনের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এখন যদি বৃষ্টি হয়, তাহলে সেটা মৌসুমি বায়ুর প্রভাবে হবে না।

চলতি মাসের ২০ তারিখের পর সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ২০ তারিখের পর সাগরে একটু লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া চলতি মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ অক্টোবর – বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি অনেকটা কমে গেছে। আগামী কয়েক দিন দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এর আগে, চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে দেশের মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এটি সমুদ্র থেকে স্থলভাগে আর্দ্র বায়ু বয়ে আনে, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়।তবে মৌসুমি বায়ু বিদায়ের পর প্রবাহিত হয় উত্তর-পূর্ব দিকের বায়ু, যা আসে ভারতের হিমালয় অঞ্চল থেকে। এই বায়ু শুষ্ক ও ঠান্ডা, তাই ধীরে ধীরে দেশের আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে এবং তাপমাত্রা কমতে শুরু করে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, মৌসুমি বায়ু বিদায় নিলে দেশে বৃষ্টি একদম কমে যায়। গত ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিসের ৫২টি স্টেশনের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এখন যদি বৃষ্টি হয়, তাহলে সেটা মৌসুমি বায়ুর প্রভাবে হবে না।চলতি মাসের ২০ তারিখের পর সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ২০ তারিখের পর সাগরে একটু লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া চলতি মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×