ঢাকা, ১৭ সেপ্টেম্বর – বাংলাদেশের নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ইন্ডিয়া হাউসে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রণয় ভার্মার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা ও শুভ কামনা করে প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। এর পাশাপাশি ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলও গত কয়েক বছরে দারুণ অগ্রগতি করেছে। তারা উচ্চমানের ক্রিকেট খেলছে এবং উৎসাহ-আত্মবিশ্বাসের মাধ্যমে দেশকে গর্বিত করছে।
নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন