বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমারের গরবিটা এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে আব্দুল করিম।স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ৪৬ ও ৪৭-এর মধ্যবর্তী অংশ দিয়ে সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ মিটার ভেতরে মিয়ানমারের গরবিটা এলাকায় গেলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে আব্দুল করিমের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
স্থানীয় সূত্রের দাবি, আহত ব্যক্তি সীমান্ত এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে মিয়ানমারে প্রবেশ করেছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। আহত ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “আহত ব্যক্তির বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে পড়ে। সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে ল্যান্ডমাইন থাকার ঝুঁকি থাকায় সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।বর্তমানে কক্সবাজার সদর হাসপ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন