হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ আগস্ট – বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে যেসব কিংবদন্তি শিল্পীদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, তাদের একজন আইয়ুব বাচ্চু। আজ, ১৬ আগস্ট; ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন গিটারের জাদুকর খ্যাত এই শিল্পী। কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে ৬৩ বছরে পা রাখতেন এই রকস্টার।

বাংলাদেশে ব্যান্ডসংগীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যে আইয়ুব বাচ্চু অগ্রণী ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান; তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ডসংগীত এক নতুন মাত্রা পেয়েছিল।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’— এই গানগুলো যেন ‘চিরসবুজ’ হিসেবে পরিণত হয়েছে; যা চলছে কয়েক প্রজন্ম ধরেই।

ব্যান্ডসংগীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও তিনি পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ এবং দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর এলআরবি ১৯৯২ সালে প্রকাশ করে দেশের প্রথম ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’। আর ১৯৯৩ সালে প্রকাশিত ‘সুখ’ অ্যালবাম হয়ে ওঠে সর্বকালের অন্যতম সফল অ্যালবাম।

শুধু ব্যান্ডসংগীতেই সীমাবদ্ধ থাকেননি আইয়ুব বাচ্চু। আধুনিক গান, লোকগীতি কিংবা চলচ্চিত্রের গান— সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর। ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

এনএন/ ১৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ আগস্ট – বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে যেসব কিংবদন্তি শিল্পীদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, তাদের একজন আইয়ুব বাচ্চু। আজ, ১৬ আগস্ট; ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন গিটারের জাদুকর খ্যাত এই শিল্পী। কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে ৬৩ বছরে পা রাখতেন এই রকস্টার।বাংলাদেশে ব্যান্ডসংগীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যে আইয়ুব বাচ্চু অগ্রণী ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান; তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ডসংগীত এক নতুন মাত্রা পেয়েছিল।আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’— এই গানগুলো যেন ‘চিরসবুজ’ হিসেবে পরিণত হয়েছে; যা চলছে কয়েক প্রজন্ম ধরেই।ব্যান্ডসংগীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও তিনি পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ এবং দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর এলআরবি ১৯৯২ সালে প্রকাশ করে দেশের প্রথম ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’। আর ১৯৯৩ সালে প্রকাশিত ‘সুখ’ অ্যালবাম হয়ে ওঠে সর্বকালের অন্যতম সফল অ্যালবাম।শুধু ব্যান্ডসংগীতেই সীমাবদ্ধ থাকেননি আইয়ুব বাচ্চু। আধুনিক গান, লোকগীতি কিংবা চলচ্চিত্রের গান— সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর। ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।এনএন/ ১৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×