হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে রাজা-রানি – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ মে ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


লন্ডন, ০৬ মে – অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ সিংহাসনে বসার আনুষ্ঠানিকতা শেষ করেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। শপথ ও মুকুট পরার পর দুজনে ফিরে গেছেন বাকিংহাম প্রাসাদে। পথে তাদের স্যালুট জানায় সেনা-নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। খবর দ্য গার্ডিয়ানের।

প্রায় পৌনে দুই ঘণ্টার আনুষ্ঠানিকতা শেষে প্রাসাদের দিকে যাত্রা করেন তারা। সেখানে বারান্দায় জড়ো হয়ে সবাইকে অভিবাদন জানান রাজা-রানিসহ পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা। তারও আগে বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেন তারা। গির্জার মূল অংশে প্রবেশের আগে রাজা তৃতীয় চার্লস গ্রেট ওয়েস্ট ডোর দিয়ে প্রবেশ করেন।

৭০ বছর পর যুক্তরাজ্যে ফের আয়োজন হয়েছে রাজ্যাভিষেক অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হয় নানা আয়োজন। রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে ঘোড়ার গাড়িতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়ার জন্য চলে ব্যাপক প্রস্তুতি।

বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে, সেখানে ভিড় করে হাজার হাজার দর্শনার্থী। প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকে ব্যাপক নিরাপত্তা।

রাজ্যাভিষেক এবং শপথ গ্রহণের পর রাজা তৃতীয় চার্লসের মাথায় মুকুট পরানো হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার মাথায়ও উঠেছে রাজমুকুট। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজা-রানি হিসেবে যুক্তরাজ্যের সিংহাসনে বসলেন তারা।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৬ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে রাজা-রানি – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে রাজা-রানি – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ মে ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৬ মে – অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ সিংহাসনে বসার আনুষ্ঠানিকতা শেষ করেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। শপথ ও মুকুট পরার পর দুজনে ফিরে গেছেন বাকিংহাম প্রাসাদে। পথে তাদের স্যালুট জানায় সেনা-নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। খবর দ্য গার্ডিয়ানের। প্রায় পৌনে দুই ঘণ্টার আনুষ্ঠানিকতা শেষে প্রাসাদের দিকে যাত্রা করেন তারা। সেখানে বারান্দায় জড়ো হয়ে সবাইকে অভিবাদন জানান রাজা-রানিসহ পরিবারের সদস্যরা। এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা। তারও আগে বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেন তারা। গির্জার মূল অংশে প্রবেশের আগে রাজা তৃতীয় চার্লস গ্রেট ওয়েস্ট ডোর দিয়ে প্রবেশ করেন। ৭০ বছর পর যুক্তরাজ্যে ফের আয়োজন হয়েছে রাজ্যাভিষেক অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হয় নানা আয়োজন। রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে ঘোড়ার গাড়িতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়ার জন্য চলে ব্যাপক প্রস্তুতি। বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে, সেখানে ভিড় করে হাজার হাজার দর্শনার্থী। প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকে ব্যাপক নিরাপত্তা। রাজ্যাভিষেক এবং শপথ গ্রহণের পর রাজা তৃতীয় চার্লসের মাথায় মুকুট পরানো হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার মাথায়ও উঠেছে রাজমুকুট। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজা-রানি হিসেবে যুক্তরাজ্যের সিংহাসনে বসলেন তারা। সূত্র: যুগান্তরআইএ/ ০৬ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×