হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন




বাগেরহাট, ২০ ফেব্রুয়ারি – বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

মারা যাওয়া শওকত হোসেন (৫০) ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর খবরে দলের স্থানীয় সমর্থকরা বাগেরহাট-চিতলমারী সড়কের দেপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি দুপুরে দেপাড়া বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন বিএনপির এক সভাপতি প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে সভাপতি প্রার্থী মো. লিয়াকত হোসেনকে বাগেরহাটের জেলা হাসপাতালে এবং তার ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শওকতকে ঢাকায় পাঠানো হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বাগেরহাট, ২০ ফেব্রুয়ারি – বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মারা যাওয়া শওকত হোসেন (৫০) ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।তার মৃত্যুর খবরে দলের স্থানীয় সমর্থকরা বাগেরহাট-চিতলমারী সড়কের দেপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি দুপুরে দেপাড়া বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন বিএনপির এক সভাপতি প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে সভাপতি প্রার্থী মো. লিয়াকত হোসেনকে বাগেরহাটের জেলা হাসপাতালে এবং তার ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শওকতকে ঢাকায় পাঠানো হয়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২০ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×