হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ অপরাহ্ন


নেপাল, ১ ফেব্রুয়ারি – টানা পাঁচ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাইগ্রেসরা। টুর্নামেন্টের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। দলীয় মাত্র ৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস।

প্রারম্ভিক এই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৮ বলে ১৩ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি জ্যোতি ও মোস্তারী জুটি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে জয়ের পথে এগিয়ে যায় দল। লক্ষ্য ছোট হওয়ায় খুব একটা ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয়নি তাদের।

অধিনায়ক হিসেবে দায়িত্বশীল ইনিংস খেলে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন জ্যোতি। তিনি ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ২৩ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলেন সোবহানা মোস্তারী।

এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নেপাল, ১ ফেব্রুয়ারি – টানা পাঁচ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাইগ্রেসরা। টুর্নামেন্টের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। দলীয় মাত্র ৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস।প্রারম্ভিক এই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৮ বলে ১৩ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি জ্যোতি ও মোস্তারী জুটি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে জয়ের পথে এগিয়ে যায় দল। লক্ষ্য ছোট হওয়ায় খুব একটা ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয়নি তাদের।অধিনায়ক হিসেবে দায়িত্বশীল ইনিংস খেলে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন জ্যোতি। তিনি ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ২৩ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলেন সোবহানা মোস্তারী।এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×