হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে প্রকাশ্যে ঘুরাফেরা করছে ৮ বছরের শিশু নন্দিতা হত্যা মামলার আসামি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মে ২০২২, ১২:০৮ পূর্বাহ্ন

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান বালাঘাটা বাজারে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ৮ বছরের শিশু নন্দিতা চক্রবর্তী হত্যার দুর্ধর্ষ ঘাতক টমটম চালক বালাঘাটা ভরাখালী এলাকার আহম্মদ কবিরের ছেলে নুরুল আলম (৩০)

স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঘাতক টমটম চালক বান্দরবানের বালাঘাটা বাজারে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে খুঁজে পাচ্ছেনা বলে গ্রেফতার করছে না পুলিশ।

সকল সচেতন মহলের দাবি কিভাবে একটি হত্যা মামলার আসামি প্রকাশ্যে বালাঘাটা বাজারে ঘোরাফেরা করছে প্রতিদিন। বান্দরবানের বালাঘাটা কি প্রশাসনের দূরত্বের বাহিরে কিনা এই প্রশ্ন সকল বান্দরবানবাসীর ও সচেতন মহলের। নাকি আসামী গ্রেফতার না হওয়ার পিছনে অন্য কোন কিছু রহস্য আছে। সবার প্রশ্ন অনেক বড় বড় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা যদি প্রশাসনের হাতে আটক হয় তবে এই সামান্য একজন টমটম চালক কি করে প্রকাশ্যে বুক ফুলিয়ে বালাঘাটা বাজার ঘোরাফেরা করছে। তাকে গ্রেফতার না করার পিছনে কি কোন রহস্য কাজ করছে কিনা। নাকি দেখেও চোখে চশমা পড়ে আছে না দেখার ভান করে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

বুধবার (৪ মে) সন্তান হারা নন্দিতার পিতা সজল চক্রবর্তী ও আত্মীয়-স্বজন এবং সচেতন এলাকাবাসী সাংবাদিকদের এ অভিযোগ জানান।

তিনি আরো জানান, গত ২৮ এপ্রিল সকাল ১০টায় বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকার নীলগিরি বেকারীর সামনে বান্দরবান পৌরসভার নিবন্ধন নম্বর ২১ সম্বলিত একটি বেপরোয়া টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) আমার মেয়ে নন্দিতা চক্রবর্তী (৮)কে ধাক্কা দেয়।

নন্দিতা রাস্তায় পড়ে গেলে পুনরায় গাড়ি পেছনে দিয়ে বুকের উপর চালিয়ে যায়।এতে ঘটনাস্থলে নন্দিতার মৃত্যু হয়।

পরে উক্ত টমটম চালক বান্দরবান সদর থানাধীন ভরাখালী এলাকার আহম্মদ কবিরের ছেলে নুরুল আলম (৩০) এর বিরুদ্ধে অভিযোগ করি।

কিন্তু আমার মেয়েকে হত্যার সাত দিন গত হয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।ঘাতক নুরুল আলম বালাঘটা বাজারে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ বলছে সে পলাতক আছে।

এই বিষয়ে টমটম চালক সমিতির সভাপতি মোঃ আরিফুল ইসলাম জানান আসামি অনেক বড় অন্যায় করেছে। তিনি একটা তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে। এতকিছুর পরেও তিনি নিহত পরিবারের কাছে গিয়ে কোনো সমবেদনা প্রকাশ করেনি। প্রকাশ্য আরো তিনি বালাঘাটা বাজার ঘোরাফেরা করছে যা বিভিন্ন টমটম চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছে। আমরা চাই আসামির যথাযথ শাস্তি হোক।

মামলার তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক গোবিন্দ শর্মা জানান, আমরা আসামিকে খুঁজে পাচ্ছিনা আসামি কে ধরার চেষ্টা করতেছি। তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান আছে।

এবিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, টমটমের ধাক্কায় কন্যা শিশু নন্দিতা চক্রবর্তীর নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বান্দরবানে প্রকাশ্যে ঘুরাফেরা করছে ৮ বছরের শিশু নন্দিতা হত্যা মামলার আসামি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে প্রকাশ্যে ঘুরাফেরা করছে ৮ বছরের শিশু নন্দিতা হত্যা মামলার আসামি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মে ২০২২, ১২:০৮ পূর্বাহ্ন
Print Image
রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বালাঘাটা বাজারে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ৮ বছরের শিশু নন্দিতা চক্রবর্তী হত্যার দুর্ধর্ষ ঘাতক টমটম চালক বালাঘাটা ভরাখালী এলাকার আহম্মদ কবিরের ছেলে নুরুল আলম (৩০) স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঘাতক টমটম চালক বান্দরবানের বালাঘাটা বাজারে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে খুঁজে পাচ্ছেনা বলে গ্রেফতার করছে না পুলিশ। সকল সচেতন মহলের দাবি কিভাবে একটি হত্যা মামলার আসামি প্রকাশ্যে বালাঘাটা বাজারে ঘোরাফেরা করছে প্রতিদিন। বান্দরবানের বালাঘাটা কি প্রশাসনের দূরত্বের বাহিরে কিনা এই প্রশ্ন সকল বান্দরবানবাসীর ও সচেতন মহলের। নাকি আসামী গ্রেফতার না হওয়ার পিছনে অন্য কোন কিছু রহস্য আছে। সবার প্রশ্ন অনেক বড় বড় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা যদি প্রশাসনের হাতে আটক হয় তবে এই সামান্য একজন টমটম চালক কি করে প্রকাশ্যে বুক ফুলিয়ে বালাঘাটা বাজার ঘোরাফেরা করছে। তাকে গ্রেফতার না করার পিছনে কি কোন রহস্য কাজ করছে কিনা। নাকি দেখেও চোখে চশমা পড়ে আছে না দেখার ভান করে। বুধবার (৪ মে) সন্তান হারা নন্দিতার পিতা সজল চক্রবর্তী ও আত্মীয়-স্বজন এবং সচেতন এলাকাবাসী সাংবাদিকদের এ অভিযোগ জানান। তিনি আরো জানান, গত ২৮ এপ্রিল সকাল ১০টায় বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকার নীলগিরি বেকারীর সামনে বান্দরবান পৌরসভার নিবন্ধন নম্বর ২১ সম্বলিত একটি বেপরোয়া টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) আমার মেয়ে নন্দিতা চক্রবর্তী (৮)কে ধাক্কা দেয়। নন্দিতা রাস্তায় পড়ে গেলে পুনরায় গাড়ি পেছনে দিয়ে বুকের উপর চালিয়ে যায়।এতে ঘটনাস্থলে নন্দিতার মৃত্যু হয়। পরে উক্ত টমটম চালক বান্দরবান সদর থানাধীন ভরাখালী এলাকার আহম্মদ কবিরের ছেলে নুরুল আলম (৩০) এর বিরুদ্ধে অভিযোগ করি। কিন্তু আমার মেয়েকে হত্যার সাত দিন গত হয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।ঘাতক নুরুল আলম বালাঘটা বাজারে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ বলছে সে পলাতক আছে। এই বিষয়ে টমটম চালক সমিতির সভাপতি মোঃ আরিফুল ইসলাম জানান আসামি অনেক বড় অন্যায় করেছে। তিনি একটা তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে। এতকিছুর পরেও তিনি নিহত পরিবারের কাছে গিয়ে কোনো সমবেদনা প্রকাশ করেনি। প্রকাশ্য আরো তিনি বালাঘাটা বাজার ঘোরাফেরা করছে যা বিভিন্ন টমটম চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছে। আমরা চাই আসামির যথাযথ শাস্তি হোক। মামলার তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক গোবিন্দ শর্মা জানান, আমরা আসামিকে খুঁজে পাচ্ছিনা আসামি কে ধরার চেষ্টা করতেছি। তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান আছে। এবিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, টমটমের ধাক্কায় কন্যা শিশু নন্দিতা চক্রবর্তীর নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×