ঢাকা, ১৯ সেপ্টেম্বর – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এদিন তিনি অসুস্থ বোধ করলে তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের সংবাদ মাধ্যম জানায়, এবাদত হোসেনের বাবা ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
গতকাল সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে এবাদত তাকে সিলেটের হাসপাতালে নিয়ে যান।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন