হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বায়ুদূষণে আজ বিশ্বের প্রথম স্থানে ঢাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন


ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আজ রাজধানী ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে এবং বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে অবস্থান করছে। বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ২৮৩।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ২১৭। চতুর্থ অবস্থান পাকিস্তানের লাহোরের, স্কোর ২১৩।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১–১০০ স্কোর হলে বায়ু ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ও গর্ভবতী ব্যক্তিরা রয়েছেন। ১৫১–২০০ স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ স্কোর হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ বা তার বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বায়ুদূষণে আজ বিশ্বের প্রথম স্থানে ঢাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বায়ুদূষণে আজ বিশ্বের প্রথম স্থানে ঢাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আজ রাজধানী ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে এবং বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে অবস্থান করছে। বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ২৮৩।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ২১৭। চতুর্থ অবস্থান পাকিস্তানের লাহোরের, স্কোর ২১৩।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১–১০০ স্কোর হলে বায়ু ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ও গর্ভবতী ব্যক্তিরা রয়েছেন। ১৫১–২০০ স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ স্কোর হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ বা তার বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়।এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×