হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৫ জুলাই – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওবামার বাড়ির কাছের একটি লেকে মৃত অবস্থায় পড়ে ছিলেন। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ সোমবার বলেছে, বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির (শেফ) নাম তাফারি ক্যাম্পবেল। তাকে ম্যাসাচুসেটসের এডগারটাউন গ্রেট লেক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরেও ওবামার পরিবারে শেফ হিসেবে কাজ করতেন ৪৫ বছর বয়সী ক্যাম্পবেল।

বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, তাফারি ক্যাম্পবেল আমাদের পরিবারের অংশ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৃজনশীল ও খাদ্য সম্পর্কে উৎসাহী এক ব্যক্তি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ক্যাম্পবেল আমাদের জীবনকে আনন্দমুখর করে রাখতেন। তাই হোয়াইট হাউস ছাড়ার পরেও আমরা তাকে আমাদের সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন। তারপর থেকে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন ক্যাম্পবেল। তার আকস্মিক মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।

ওবামা আরও জানান, ক্যাম্পবেলের স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ বলেছে, ক্যাম্পবেলের শরীরে লাইফ জ্যাকেট ছিল না। তাকে লেকের পাড় থেকে প্রায় ৩০ মিটার দূরে ও প্রায় আড়াই মিটার পানির গভীর থেকে উদ্ধার করা হয়।

ক্যাম্পেল ভার্জিনিয়ার ডামফ্রিজে বাস করতেন। গত রোববার তিনি ম্যাসাচুসেটসের মার্থার ভিনইয়ার্ড লেকে ঘুরতে যান। একটি প্যাডেল বোর্ডার নিয়ে ঘুরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বারাক ওবামা সেখানে উপস্থিত ছিলেন না। কীভাবে ক্যাম্পবেলের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৫ জুলাই – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওবামার বাড়ির কাছের একটি লেকে মৃত অবস্থায় পড়ে ছিলেন। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ম্যাসাচুসেটস স্টেট পুলিশ সোমবার বলেছে, বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির (শেফ) নাম তাফারি ক্যাম্পবেল। তাকে ম্যাসাচুসেটসের এডগারটাউন গ্রেট লেক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরেও ওবামার পরিবারে শেফ হিসেবে কাজ করতেন ৪৫ বছর বয়সী ক্যাম্পবেল। বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, তাফারি ক্যাম্পবেল আমাদের পরিবারের অংশ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৃজনশীল ও খাদ্য সম্পর্কে উৎসাহী এক ব্যক্তি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ক্যাম্পবেল আমাদের জীবনকে আনন্দমুখর করে রাখতেন। তাই হোয়াইট হাউস ছাড়ার পরেও আমরা তাকে আমাদের সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন। তারপর থেকে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন ক্যাম্পবেল। তার আকস্মিক মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। ওবামা আরও জানান, ক্যাম্পবেলের স্ত্রী ও যমজ ছেলে রয়েছে। ম্যাসাচুসেটস স্টেট পুলিশ বলেছে, ক্যাম্পবেলের শরীরে লাইফ জ্যাকেট ছিল না। তাকে লেকের পাড় থেকে প্রায় ৩০ মিটার দূরে ও প্রায় আড়াই মিটার পানির গভীর থেকে উদ্ধার করা হয়। ক্যাম্পেল ভার্জিনিয়ার ডামফ্রিজে বাস করতেন। গত রোববার তিনি ম্যাসাচুসেটসের মার্থার ভিনইয়ার্ড লেকে ঘুরতে যান। একটি প্যাডেল বোর্ডার নিয়ে ঘুরতে গিয়ে তিনি নিখোঁজ হন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বারাক ওবামা সেখানে উপস্থিত ছিলেন না। কীভাবে ক্যাম্পবেলের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৫ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×