হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড়, তবে অব্যবস্থাপনায় হতাশা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন


মানিকগঞ্জ, ২৫ মার্চ – ঈদ উৎসবকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলায় বিনোদনের জন্য পর্যাপ্ত স্থান না থাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ঐতিহ্যবাহী এই স্থাপনা দেখতে ছুটে আসছেন। তবে প্রাচীন এই নিদর্শন দেখে দর্শনার্থীরা মুগ্ধ হলেও নানা অব্যবস্থাপনায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ১৯ শতকে নির্মিত কারুকার্যখচিত এই জমিদার বাড়ির অন্দরমহলের সাতটি সানবাঁধা ঘাটের পুকুরে পানি নেই। এছাড়া সামনের বিশাল পুকুরটি ময়লা ও আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মিজানুর রহমান জানান যে তিনি আগে যখন এসেছিলেন তখন পুকুরটি পানিতে পূর্ণ ছিল এবং লাল পদ্মফুল দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিত। কিন্তু এবার সেই জৌলুস আর নেই। টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসা কলেজ শিক্ষার্থী কথা জানান যে জমিদার বাড়ির নির্মাণশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর হলেও এখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বিশুদ্ধ খাবার পানি, বসার স্থান এবং পরিষ্কার শৌচাগার না থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন। পর্যটকদের আকৃষ্ট করতে দ্রুত এই জমিদার বাড়িটি সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। এ বিষয়ে বালিয়াটি জমিদার বাড়ির সহকারী কাস্টোডিয়ান মুহাম্মদ নিয়াজ মাকদুম জানান দর্শনার্থীদের চাহিদার তুলনায় তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব ঘাটতি পূরণ করা সম্ভব হলে ভবিষ্যতে দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড়, তবে অব্যবস্থাপনায় হতাশা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড়, তবে অব্যবস্থাপনায় হতাশা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] মানিকগঞ্জ, ২৫ মার্চ – ঈদ উৎসবকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলায় বিনোদনের জন্য পর্যাপ্ত স্থান না থাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ঐতিহ্যবাহী এই স্থাপনা দেখতে ছুটে আসছেন। তবে প্রাচীন এই নিদর্শন দেখে দর্শনার্থীরা মুগ্ধ হলেও নানা অব্যবস্থাপনায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ১৯ শতকে নির্মিত কারুকার্যখচিত এই জমিদার বাড়ির অন্দরমহলের সাতটি সানবাঁধা ঘাটের পুকুরে পানি নেই। এছাড়া সামনের বিশাল পুকুরটি ময়লা ও আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে।ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মিজানুর রহমান জানান যে তিনি আগে যখন এসেছিলেন তখন পুকুরটি পানিতে পূর্ণ ছিল এবং লাল পদ্মফুল দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিত। কিন্তু এবার সেই জৌলুস আর নেই। টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসা কলেজ শিক্ষার্থী কথা জানান যে জমিদার বাড়ির নির্মাণশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর হলেও এখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে।বিশুদ্ধ খাবার পানি, বসার স্থান এবং পরিষ্কার শৌচাগার না থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন। পর্যটকদের আকৃষ্ট করতে দ্রুত এই জমিদার বাড়িটি সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। এ বিষয়ে বালিয়াটি জমিদার বাড়ির সহকারী কাস্টোডিয়ান মুহাম্মদ নিয়াজ মাকদুম জানান দর্শনার্থীদের চাহিদার তুলনায় তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব ঘাটতি পূরণ করা সম্ভব হলে ভবিষ্যতে দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এস এম/ ২৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×