হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বালুখালী পানবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি ইয়াবার অন্যতম ডিলার আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।

সে বালুখালীর মৃত নুর আহমদ এর পুত্র এবং তারা পুরাতন রোহিঙ্গা। ক্ষমতাসীন দলের জনৈক মাদক সম্রাটের ছত্রছায়ায় আলমগীরের পুরো পরিবার জাতীয় পরিচয়পত্রও হাতিয়ে নিয়েছে বলে সূত্রে জানা যায়।

তার আরেক আপন বড় ভাই বহু মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারি সৈয়দ নূর দেড় বছর আগে ইয়াবা সহ আটক হয়ে কারাগারে আছেন। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি ঘেরাও করে বস্তাভর্তি ইয়াবা নিয়ে আটক করে জেলে প্রেরণ করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কক্সবাজারে ইয়াবার কারবারে তাদের রয়েছে বিশাল একটি সিন্ডিকেট।

এছাড়া অবৈধ টাকার জোরে ভাগিয়ে নিয়েছেন বালুখালী পান বাজার এলাকার ব্যবসায়ী সমবায় সমিতির গুরুত্বপূর্ণ পদও এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রেশন সিন্ডিকেট তাদের নিয়ন্ত্রণে চলে। আটক আলমগীর ও তার ভাই বহু মামলার আসামী সৈয়দ নূরের রয়েছে মিয়ানমারের ইয়াবা উৎপাদনকারীর সাথে সরাসরি সম্পৃক্ততা। প্রতি সপ্তাহে মিয়ানমার হতে সরাসরি তাদের নামে বিশাল ইয়াবার চালান বালুখালীতে আসে।

আরও পড়ুন

নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ ওয়ার্কশপ


এলাকাবাসীর অভিমত, আটক ইয়াবা ডিলার আলমগীর কে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা সিন্ডিকেটে কারা কারা জড়িত তাদের নাম বেরিয়ে আসবে। তাই বিষয়টি  খতিয়ে দেখার দাবী পাশাপাশি তার বোনের জামাই মাহমুদুল হককে আইনের আওতায় আনার অনুরোধ  এলাকাবাসীর।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বালুখালী পানবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বালুখালী পানবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
Print Image
উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি ইয়াবার অন্যতম ডিলার আলমগীর বিপুল পরিমাণ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। সে বালুখালীর মৃত নুর আহমদ এর পুত্র এবং তারা পুরাতন রোহিঙ্গা। ক্ষমতাসীন দলের জনৈক মাদক সম্রাটের ছত্রছায়ায় আলমগীরের পুরো পরিবার জাতীয় পরিচয়পত্রও হাতিয়ে নিয়েছে বলে সূত্রে জানা যায়। তার আরেক আপন বড় ভাই বহু মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারি সৈয়দ নূর দেড় বছর আগে ইয়াবা সহ আটক হয়ে কারাগারে আছেন। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি ঘেরাও করে বস্তাভর্তি ইয়াবা নিয়ে আটক করে জেলে প্রেরণ করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, কক্সবাজারে ইয়াবার কারবারে তাদের রয়েছে বিশাল একটি সিন্ডিকেট। এছাড়া অবৈধ টাকার জোরে ভাগিয়ে নিয়েছেন বালুখালী পান বাজার এলাকার ব্যবসায়ী সমবায় সমিতির গুরুত্বপূর্ণ পদও এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রেশন সিন্ডিকেট তাদের নিয়ন্ত্রণে চলে। আটক আলমগীর ও তার ভাই বহু মামলার আসামী সৈয়দ নূরের রয়েছে মিয়ানমারের ইয়াবা উৎপাদনকারীর সাথে সরাসরি সম্পৃক্ততা। প্রতি সপ্তাহে মিয়ানমার হতে সরাসরি তাদের নামে বিশাল ইয়াবার চালান বালুখালীতে আসে। এলাকাবাসীর অভিমত, আটক ইয়াবা ডিলার আলমগীর কে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা সিন্ডিকেটে কারা কারা জড়িত তাদের নাম বেরিয়ে আসবে। তাই বিষয়টি  খতিয়ে দেখার দাবী পাশাপাশি তার বোনের জামাই মাহমুদুল হককে আইনের আওতায় আনার অনুরোধ  এলাকাবাসীর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×