হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ট্রলারডুবি ৪ জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১ জন এখনও নিখোঁজ রয়েছেন।

গত রোববার সন্ধ্যায় কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়।

পরদিন সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গভীর সাগরে ট্রলারটি দুর্ঘটনার শিকার হলে ৭ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হন।

পরবর্তীতে স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয় এবং চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

​উদ্ধারকৃত নিহত জেলেরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়ার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), একই ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

​কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এছাড়া পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন (২১) নামের বাকি নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলে ও ফিশিং ট্রলারগুলোর সহায়তায় সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ট্রলারডুবি ৪ জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ট্রলারডুবি ৪ জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১ জন এখনও নিখোঁজ রয়েছেন। গত রোববার সন্ধ্যায় কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরদিন সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গভীর সাগরে ট্রলারটি দুর্ঘটনার শিকার হলে ৭ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয় এবং চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। ​উদ্ধারকৃত নিহত জেলেরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়ার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), একই ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)। ​কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন (২১) নামের বাকি নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলে ও ফিশিং ট্রলারগুলোর সহায়তায় সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×