হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: মাহিয়া মাহি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ জুন ২০২২, ০২:২৯ অপরাহ্ন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে সেখানে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এছাড়া চট্টগ্রাম, নেত্রকোনাসহ আরও কিছু জেলাও বৃষ্টির পানির কারণে বিপর্যয়ে পড়েছে।

এরমধ্যেই গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের।

ADVERTISEMENT

এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল। ফেসবুক লাইভে এসে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানিও দেখান মাহি।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

এ সময় মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’ এ সময় নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’ তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’

নায়িকা আরও যোগ করেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’ সঙ্গে সঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’

এ সময় রাস্তায় জমা থাকা বৃষ্টির পানিতে মানুষের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন মাহি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: মাহিয়া মাহি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: মাহিয়া মাহি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ জুন ২০২২, ০২:২৯ অপরাহ্ন
Print Image
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে সেখানে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এছাড়া চট্টগ্রাম, নেত্রকোনাসহ আরও কিছু জেলাও বৃষ্টির পানির কারণে বিপর্যয়ে পড়েছে। এরমধ্যেই গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের। ADVERTISEMENT এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল। ফেসবুক লাইভে এসে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানিও দেখান মাহি। এ সময় মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’ এ সময় নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’ তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’ নায়িকা আরও যোগ করেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’ সঙ্গে সঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’ এ সময় রাস্তায় জমা থাকা বৃষ্টির পানিতে মানুষের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন মাহি

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×