হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধ রাখার যে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

তিনি বলেন, এলপিজি অপারেটরদের কাছ থেকে একটি সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। সে কারণে ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানো এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বৈঠকে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং চার্জ বাড়ানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধ রাখার যে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, এলপিজি অপারেটরদের কাছ থেকে একটি সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। সে কারণে ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানো এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বৈঠকে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং চার্জ বাড়ানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন।এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×