হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুলসহ ৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


কিশোরগঞ্জ, ০৪ নভেম্বর – কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার ভোরে ভৈরব উপজেলার কমলপুররস্থ একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম উল্লিখিত পাঁচজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডের কমলপুরস্থ মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ গ্রেফতারের বিষয়টি অবগত নন বলে জানান।

উল্লেখ্য, বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন গত ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুইজন নিহত এবং ১৫ পুলিশসহ শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে। মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকেও আসামি করা হয়।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ০৪ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুলসহ ৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুলসহ ৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ০৪ নভেম্বর – কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার ভোরে ভৈরব উপজেলার কমলপুররস্থ একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম উল্লিখিত পাঁচজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডের কমলপুরস্থ মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ গ্রেফতারের বিষয়টি অবগত নন বলে জানান। উল্লেখ্য, বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন গত ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুইজন নিহত এবং ১৫ পুলিশসহ শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে। মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকেও আসামি করা হয়। সূত্র: বিডি-প্রতিদিনআইএ/ ০৪ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×