বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া (কক্সবাজার ১)আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি হচ্ছে একটাই, সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।
তিনি শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসবকথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে আগামীর সরকার এদেশের সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিলো আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। সালাহউদ্দিন আহমদ সেই বাংলাদেশ বির্নিমাণ করতে সবাইকে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ারও আহবান জানান।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
তাঁর আগে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে অপর একটি নির্বাচনী পথসভায় যোগ দেন।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবেনা সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোন বিভাজনে বিশ্বাস করিনি এবং করবোনা। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশী পাসপোর্টেও তাই লিখা আছে।
ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ -সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, নাজেম উদ্দিন প্রমূখ।
এছাড়া মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, সাংবাদিক এম আর মাহবুব প্রমূখ। ##




মন্তব্য করুন