ঢাকা, ০৩ অক্টোবর – আগামী নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাই চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সালাহউদ্দিন আহমদ।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
তিনি বলেন, বিএনপির প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেয়ার প্রক্রিয়া চলমান।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ৫ আগস্টই জনগণ প্রত্যাখ্যান করেছে। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না– তা বিএনপি নির্ধারণ করবে না। করবে জনগণ ও বিচারিক আদালত।
আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।




মন্তব্য করুন