ঢাকা, ৩০ জানুয়ারি – বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসাকে সহজলভ্য এবং সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের মূল্য যুক্তিসংগত হারে হ্রাস করা হবে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে ‘ইসলামিক মডেল হাসপাতাল’ উদ্বোধনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ টাকা বরাদ্দ করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবীমা চালু করা হবে। গরিব মানুষের জন্য ৫০ ধরনের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে।
ইসলামিক মডেল হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্যসচিব তাজবীর হোসেন অন্তর, আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন