হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’, বিধ্বংসী রূপে সালমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৮ ফেব্রুয়ারি – রুদ্রমূর্তিতে ধরা দিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে সিনেমা ‘সিকান্দার’র ট্রিজার। সেখানে ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই সাড়া ফেলেদিলেন ভাইজান। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের সিনেমায় লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ধরা দিলেন ভাইজান।

‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়, শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে তিনি হিংসার পথ বেছে নেন নিমেষেই। তাই তার সংলাপ—বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।

এই ঝলকে দেখা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকরাও। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের যোগ। সালমানের এ সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইয়ের জন্যই— শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা ।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এ ঘটনার জন্যই সালমান লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এ বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকেই। এভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তার অনুরাগীরাও। আবহসংগীতেও মজেছেন তারা।

উল্লেখ্য, সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায়। তার পর থেকে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’, বিধ্বংসী রূপে সালমান first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’, বিধ্বংসী রূপে সালমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’, বিধ্বংসী রূপে সালমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৮ ফেব্রুয়ারি – রুদ্রমূর্তিতে ধরা দিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে সিনেমা ‘সিকান্দার’র ট্রিজার। সেখানে ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই সাড়া ফেলেদিলেন ভাইজান। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের সিনেমায় লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ধরা দিলেন ভাইজান। ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়, শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে তিনি হিংসার পথ বেছে নেন নিমেষেই। তাই তার সংলাপ—বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে। এই ঝলকে দেখা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকরাও। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের যোগ। সালমানের এ সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইয়ের জন্যই— শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা । কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এ ঘটনার জন্যই সালমান লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এ বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকেই। এভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তার অনুরাগীরাও। আবহসংগীতেও মজেছেন তারা। উল্লেখ্য, সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায়। তার পর থেকে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে। আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’, বিধ্বংসী রূপে সালমান first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×