হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজিবির পৃথক তিনটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এক দিনে তিনটি পৃথক অভিযানে মোট ৩৬ হাজার ৫৮৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

২০ অক্টোবর ২০২৪ তারিখে রেজুখাল চেকপোস্ট, রেজুআমতলী এবং ঘুমধুম বিওপি এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

বিজিবি জানায়, ২০ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে ব্রিজের নিচে একটি ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।

একইদিন রাতে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

অপর অভিযানে রাতে রেজুআমতলী বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে জলিলের গোদা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বলেন, “আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

তিনি আরও জানান, বিজিবি এসব অভিযানের মাধ্যমে মাদকের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সফলতা অর্জন করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বিজিবির পৃথক তিনটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজিবির পৃথক তিনটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
Print Image
শহিদ রুবেল:: কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এক দিনে তিনটি পৃথক অভিযানে মোট ৩৬ হাজার ৫৮৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২০ অক্টোবর ২০২৪ তারিখে রেজুখাল চেকপোস্ট, রেজুআমতলী এবং ঘুমধুম বিওপি এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি। বিজিবি জানায়, ২০ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে ব্রিজের নিচে একটি ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। একইদিন রাতে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। অপর অভিযানে রাতে রেজুআমতলী বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে জলিলের গোদা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বলেন, "আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।" তিনি আরও জানান, বিজিবি এসব অভিযানের মাধ্যমে মাদকের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সফলতা অর্জন করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×