হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন মহাপরিচালক

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ০৫:৩৪ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

১০ জানুয়ারি(সোমবার) সকালে বিজিবি মহাপরিচালক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন (বগুড়া এরিয়া)-এর সাথে প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে বিজিবি মহাপরিচালক শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলস্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিবি মহাপরিচালক জানান, বাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। বিজিবি’র আধুনিকায়নের পাশাপাশি পেশাগত উৎকর্ষতার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে বিজিবি সেনাবাহিনীর অভিযানিক পরিকল্পনা অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণ করবে।

২০১৯ সাল হতে সেনাবাহিনীর সাথে বিজিবি বিশদ কলেবরে শীতকালীন মহড়ায় অংশগ্রহণ করছে।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিজিবি’র ০৫টি ব্যাটালিয়ন এবং ০১টি কোম্পানী শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির মধ্যে বিভিন্ন আভিযানিক, প্রশাসনিক এবং সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে বিজিবি মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিজিবি মহাপরিচালকের পরিদর্শনের সময় জিওসি ১১ পদাতিক ডিভিশনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন মহাপরিচালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন মহাপরিচালক

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ০৫:৩৪ অপরাহ্ন
Print Image
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। ১০ জানুয়ারি(সোমবার) সকালে বিজিবি মহাপরিচালক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন (বগুড়া এরিয়া)-এর সাথে প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে বিজিবি মহাপরিচালক শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলস্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিবি মহাপরিচালক জানান, বাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। বিজিবি'র আধুনিকায়নের পাশাপাশি পেশাগত উৎকর্ষতার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে বিজিবি সেনাবাহিনীর অভিযানিক পরিকল্পনা অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণ করবে। ২০১৯ সাল হতে সেনাবাহিনীর সাথে বিজিবি বিশদ কলেবরে শীতকালীন মহড়ায় অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিজিবি'র ০৫টি ব্যাটালিয়ন এবং ০১টি কোম্পানী শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির মধ্যে বিভিন্ন আভিযানিক, প্রশাসনিক এবং সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে বিজিবি মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বিজিবি মহাপরিচালকের পরিদর্শনের সময় জিওসি ১১ পদাতিক ডিভিশনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×