ঢাকা, ০৫ অক্টোবর – জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (ওএসডি) থাকা ৬৯ উপসচিবকে একযোগে পদায়ন করেছে সরকার।
রোববার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
ওএসডি হিসেবে থাকা ওই ৬৯ উপসচিবকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত এসব কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন