ঢাকা, ২১ অক্টোবর – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান মন্তব্য করেছেন যে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও বিতরণ কোম্পানিগুলোর অসহযোগিতার কারণে দেশে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিদ্যুৎ ভবনে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
উপদেষ্টা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরে বলেন, গ্যাসের ঘাটতি মেটানোর জন্য আমাদের উচ্চ মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। এই এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ইউনিটের খরচ পড়ে ১৮ থেকে ২০ টাকা এবং শিল্পে সরবরাহ করা গ্যাসের দাম দাঁড়ায় ৩০ থেকে ৪০ টাকার মতো। তিনি জানান, প্রতি বছরই আমাদের ২০০ এমএমসিএফ গ্যাস কমছে এবং দেশের গ্যাসের অনুসন্ধানও আশাব্যঞ্জক নয়। এছাড়া দেশজুড়ে প্রচুর গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে, যা এক দিক থেকে বিচ্ছিন্ন করা হলেও অন্য দিক থেকে আবার সংযোগ দিয়ে দেওয়া হয়।
তিনি জোর দিয়ে বলেন, এই উচ্চ মূল্যের জ্বালানি নির্ভরতা থেকে মুক্তির উপায় হলো নবায়নযোগ্য জ্বালানি। রুফটপ সোলার প্যানেলের সবচেয়ে বড় সুবিধা হলো, এতে কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না।
উপদেষ্টা আরও আশা প্রকাশ করেন, সৌর বিদ্যুৎ থেকে যদি আমরা তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাই, তাহলে বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য খাতে চাপ কমবে।




মন্তব্য করুন