হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করতে ইসির ৩৩ সদস্যের কমিটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মামুন অর রশিদকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকসহ এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তাদের বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানানো, আবাসন নিশ্চিত করা, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভোটকেন্দ্র পরিদর্শনের মতো ইভেন্টগুলোর ছবি ও তথ্যের সমন্বয়ে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন বলে মনে করে কমিশন। ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য এই প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি, পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ এবং কার্যক্রমের স্থিরচিত্রসহ চূড়ান্ত প্রকাশনা প্রস্তুত করার সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করতে ইসির ৩৩ সদস্যের কমিটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করতে ইসির ৩৩ সদস্যের কমিটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মামুন অর রশিদকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকসহ এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।তাদের বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানানো, আবাসন নিশ্চিত করা, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভোটকেন্দ্র পরিদর্শনের মতো ইভেন্টগুলোর ছবি ও তথ্যের সমন্বয়ে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন বলে মনে করে কমিশন। ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য এই প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি, পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ এবং কার্যক্রমের স্থিরচিত্রসহ চূড়ান্ত প্রকাশনা প্রস্তুত করার সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×