হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশি ২ সংস্থার রুশ সম্পদ দখলের ডিক্রিতে স্বাক্ষর পুতিনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


মস্কো, ২৬ এপ্রিল – ইউক্রেনে যুদ্ধ এবং এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যে দু’টি বিদেশি সংস্থার সম্পদ দখলের ডিক্রিতে সই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই পদক্ষেপে প্রয়োজনে অন্যান্য কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে মস্কো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুটি বিদেশি জ্বালানি সংস্থার রাশিয়ান সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী-মস্কো ইতোমধ্যেই ইউনিপার এসইর রাশিয়ান বিভাগ এবং ফিনল্যান্ডের ফোর্টাম ওইজ-এর সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মূলত বিদেশে রাশিয়ান সম্পদ জব্দ করা হলে সেটির প্রতিশোধের সম্ভাব্য রূপরেখা ঠিক কি হবে তা এই ডিক্রিতে দেখা যাচ্ছে।

ডিক্রিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং অন্যদের কাছ থেকে ‘অবন্ধুসুলভ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি’ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে রাশিয়াকে জরুরিভাবে পদক্ষেপ নিতে হয়েছে। সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিদেশি ওই দু’টি প্রতিষ্ঠানের শেয়ার রাশিয়ার ফেডারেল সরকারি সম্পত্তি সংস্থা রোসিমুশচেস্টভোর অস্থায়ী নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও ডিক্রিতে বলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশি ২ সংস্থার রুশ সম্পদ দখলের ডিক্রিতে স্বাক্ষর পুতিনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশি ২ সংস্থার রুশ সম্পদ দখলের ডিক্রিতে স্বাক্ষর পুতিনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৬ এপ্রিল – ইউক্রেনে যুদ্ধ এবং এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যে দু’টি বিদেশি সংস্থার সম্পদ দখলের ডিক্রিতে সই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই পদক্ষেপে প্রয়োজনে অন্যান্য কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে মস্কো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুটি বিদেশি জ্বালানি সংস্থার রাশিয়ান সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী-মস্কো ইতোমধ্যেই ইউনিপার এসইর রাশিয়ান বিভাগ এবং ফিনল্যান্ডের ফোর্টাম ওইজ-এর সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মূলত বিদেশে রাশিয়ান সম্পদ জব্দ করা হলে সেটির প্রতিশোধের সম্ভাব্য রূপরেখা ঠিক কি হবে তা এই ডিক্রিতে দেখা যাচ্ছে। ডিক্রিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং অন্যদের কাছ থেকে ‘অবন্ধুসুলভ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি’ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে রাশিয়াকে জরুরিভাবে পদক্ষেপ নিতে হয়েছে। সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিদেশি ওই দু’টি প্রতিষ্ঠানের শেয়ার রাশিয়ার ফেডারেল সরকারি সম্পত্তি সংস্থা রোসিমুশচেস্টভোর অস্থায়ী নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও ডিক্রিতে বলা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৬ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×