হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন


কলকাতা, ১৮ আগস্ট – বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার করার যে অভিযোগ উঠেছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘বাংলায় ফিরলেই মিলবে ভাতা।’ মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, এমন অভিযোগ তুলেছিলেন অনেকে। এবার মমতা বলে দিলেন, বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। নয়া এই উদ্যোগের নাম ‘শ্রমশ্রী’।

সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’, ‘সমর্থন’, ‘স্নেহের পরশে’র মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য়। আর এবার শুরু হচ্ছে ‘শ্রমশ্রী’। মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মমতা এদিন ঘোষণা করেন, যদি কোনও পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান, তাহলে তাঁদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। প্রথমে বাংলায় ফিরে এলে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এরপর এক বছর ধরে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলেও উল্লেখ করেছেন তিনি। শ্রম দফতর পুরো বিষয়টি দেখবে।

আর্থিক সাহায্যের পাশাপাশি ওই শ্রমিকদের নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। ইতিমধ্যেই ৭৮ লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের মধ্যে ২৭৩০টি পরিবার আছে। পরিবার পিছু ৪-৫ জন করে হলে মোট ১০ হাজার মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন হিসেব দিয়ে বলেন ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। বাংলার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে এদিন ফের একবার সরব হন মমতা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৮ আগস্ট – বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার করার যে অভিযোগ উঠেছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘বাংলায় ফিরলেই মিলবে ভাতা।’ মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, এমন অভিযোগ তুলেছিলেন অনেকে। এবার মমতা বলে দিলেন, বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। নয়া এই উদ্যোগের নাম ‘শ্রমশ্রী’।সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’, ‘সমর্থন’, ‘স্নেহের পরশে’র মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য়। আর এবার শুরু হচ্ছে ‘শ্রমশ্রী’। মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি।মমতা এদিন ঘোষণা করেন, যদি কোনও পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান, তাহলে তাঁদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। প্রথমে বাংলায় ফিরে এলে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এরপর এক বছর ধরে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলেও উল্লেখ করেছেন তিনি। শ্রম দফতর পুরো বিষয়টি দেখবে।আর্থিক সাহায্যের পাশাপাশি ওই শ্রমিকদের নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। ইতিমধ্যেই ৭৮ লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের মধ্যে ২৭৩০টি পরিবার আছে। পরিবার পিছু ৪-৫ জন করে হলে মোট ১০ হাজার মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী এদিন হিসেব দিয়ে বলেন ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। বাংলার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে এদিন ফের একবার সরব হন মমতা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×