হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিনা বেতনে কাজ করবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং তাঁর মন্ত্রীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৬ ফেব্রুয়ারি – মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় শেষ। নতুন করে ঋণ দিতে চাইছে না আইএমএফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সঙ্কটের মোকবিলায় বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মন্ত্রীরা।

প্রবল অর্থসঙ্কটের মোকাবিলায় ইতিমধ্যেই সরকারি কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিলেছে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার। এই পরিস্থিতিতে কেন মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যদের বেতন ও ভাতায় কোপ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল সে দেশের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং কয়েকটি সংবাদমাধ্যম।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

এই পরিস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ-সহ পিএমএল(এন)-এক ১২ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নেন। যদিও জোট সরকারের আর এক গুরুত্বপূর্ণ দল, আসিফ আলি জারদারি, বিলাবল ভুট্টোর পিপিপি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ২২ টাকা ২০ পয়সা বেড়ে হয়েছে ২৭২ টাকা। যা সর্বকালীন রেকর্ড।

সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বিনা বেতনে কাজ করবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং তাঁর মন্ত্রীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিনা বেতনে কাজ করবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং তাঁর মন্ত্রীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৬ ফেব্রুয়ারি – মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় শেষ। নতুন করে ঋণ দিতে চাইছে না আইএমএফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সঙ্কটের মোকবিলায় বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মন্ত্রীরা। প্রবল অর্থসঙ্কটের মোকাবিলায় ইতিমধ্যেই সরকারি কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিলেছে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার। এই পরিস্থিতিতে কেন মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যদের বেতন ও ভাতায় কোপ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল সে দেশের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং কয়েকটি সংবাদমাধ্যম। এই পরিস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ-সহ পিএমএল(এন)-এক ১২ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নেন। যদিও জোট সরকারের আর এক গুরুত্বপূর্ণ দল, আসিফ আলি জারদারি, বিলাবল ভুট্টোর পিপিপি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ২২ টাকা ২০ পয়সা বেড়ে হয়েছে ২৭২ টাকা। যা সর্বকালীন রেকর্ড। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইনআইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×